Measles-Rubella (MR) Vaccination Programme

As all are well aware that various programs like Mid-day-Meal Inspection connection with JRM (Joint Review Mission) visit, MR (Measles Rubella) vaccination Camps etc. are going on in full swing, so all are requested to keep their team (Teaching, Non-teaching Staff and Others) alert and to ensure very high attendance (100%) of students very day from tomorrow (27th January 2023) on wards. To show our best performance before the JRM (Joint Review Mission) we must try to minimize lacuna/gap area immediately.

All educational institutions will remain open during the period positively.
All SI/s, AI/s and ADI/s are requested to monitor closely.
with thanks, 
Sd/-DI/s (Secondary Education)
South 24-Parganas
................................................

Sensitization meeting cum workshop on Measles Rubella Vaccination Campaign of West Bengal

The Secretary, Health & Family Welfare Department
No. 268-Secy(HFW)/2022  Date:11.10.2022
................................................
Measles Rubella Campaign of West Bengal

The Commissioner, School Education
Director of School Education, West Bengal
Memo No. CSE/81/2022  Date:19.10.2022
................................................



জাতীয় MR কর্মসূচির অন্তগর্ত এই টিকার একটিমাত্র dose 9-মাস থেকে 15-বছর বয়স অবধি শিশুদের দিতে হবে।

Measles-Rubella (MR) Vaccination Programme

এই টিকাকরণ কর্মসূচিতে কেন 9-মাস থেকে 15-বছর বয়স অবধি শিশুদের টিকা দেওয়া হয় দেখা যায় আমাদের ভারতবর্ষে এই Measles/ হাম এবং Rubella/রুবেলার ঘটনা সবথেকে বেশি হয় 15-বছরের থেকে কম বয়সী শিশুদের মধ্যে। সেই জন্য এই বয়সের শিশুদের এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।


এই কর্মসূচি কোথায় চলবে
যে সব জায়গায় এই কর্মসূচি চলবে সেগুলি হল -সব স্কুল, সমাজের বিভিন্ন স্তরের সরকারি হাসপাতালে এবং স্বাস্থ্যকেন্দ্রে 9-মাস থেকে 15-বছরের চেয়ে কম বয়সী শিশুদের টিকা দিতে হবে। আপনার স্কুলের এই বয়সের সব ছাত্র-ছাত্রীর এই প্রকল্পে যোগ দেওয়া উচিত।


 স্বাস্থ্যকেন্দ্রের বদলে স্কুলগুলিতে কেন হাম-রুবেলা(MR) টীকাকরন  কর্মসূচি চালানো হচ্ছে
MR কর্মসূচি স্কুলগুলিতে এবং স্বাস্থ্যকেন্দ্রেগুলিতে চালানো হবে। যেহেতু 9-মাস থেকে 15-বছরের কম বয়সী অধিকাংশ

শিশু স্কুলে যায়, তাই স্কুলগুলিতে টিকা দেওয়া হবে। যে সব শিশু স্কুলে যায় না, তাদের অঞ্চলে Outreach টিকাকরণ অধিবেশনের মাধ্যমে এই টিকা দেওয়া হবে। Measles/ হাম এবং Rubella/ রুবেলার টিকাকরণ যৌথভাবে করলে সব শিশুকে নিশ্চিতভাবে এই টিকাকরণ সম্ভব।


যদি কোনও শিশু একবার হাম /MR/MMR টিকা নিয়ে থাকে তাহলে তার কি আরও একটি হাম এবং রুবেলা টিকা নেওয়া প্রয়োজন
হ্যাঁ, 9-মাস থেকে 15-বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা দেওয়া অত্যন্ত জরুরি। শিশুটির এই রোগ আগে হয়ে থাকলেও বা সে এইসব টিকা আগে নিয়ে থাকলেও, এই কর্মসূচিতে একটি Dose নিয়মিত টিকার Dose এর বাড়তি হিসাবে দিতে হবে। এই বাড়তি Dose এই রোগগুলিকে সম্পূর্ণ নির্মূল করতে সাহায্য করবে। 


টিকা দেওয়ার জায়গায় কি চিকিৎসার ব্যবস্থা থাকবে
শিশুদের টিকা দেবে একজন প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী।সমস্ত টিকাকারণ সেশনের সাথে স্কুল কিংবা Outreach সেশনের জায়গায় যেখানেই হোক একটি সম্পূর্ণ সুবিধা সম্পন্ন স্বাস্থ্যকেন্দ্রের যোগাযোগ থাকবে, যাতে কোনও বিরূপ ঘটনা ঘটলে তা সামলানো যায়। 


কোনও শিশুকে কি টিকাকরণ থেকে বাদ দেওয়া যেতে পারে
 নিম্নোক্ত অবস্থার শিশুদের টিকাকরন থেকে বাদ দিতে হবে, যদি তাদের-
1. বেশি জ্বর বা অন্য্ কোনও কঠিন অসুখ হয়ে থাকে (যেমন-অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি হাওয়া ইত্যাদি।
2. হাসপাতালে ভর্তি থাকে 
3. আগে Measles/ হাম এবং Rubella/ রুবেলা টিকা নেওয়ার ফলে গুরুতর Allergy হয়েছে। 


এই MR কর্মসূচিতে টিকাকরণ যদি কোনো শিশুর না হয়ে থাকে তাহলে কি হতে পারে
যদি কোন শিশু এই টিকাকরণ কর্মসূচিতে টিকা না পেয়ে থাকে তাহলে তার Measles/ হাম এবং Rubella/ রুবেলা হবার সম্ভাবনা বেড়ে যায়। শিশু আগে MR/MMR টিকা যদি পেয়ে থাকে তা সত্বেও শিশুটিকে এই MR কর্মসূচিতে টিকা দেওয়া অবশ্যই প্রয়োজন। এই বাড়তি dose তাকে Measles/ হাম বা Rubella/ রুবেলার বিরুব্ধে লড়াই করবে।


টিকাকরণ কর্মসূচিতে যে MR টিকা দেওয়া হয় তা কতটা নিরাপদ,এই টিকা কি অন্য্ দেশেও ব্যবহৃত হয়
এই টিকাকরণ কর্মসূচিতে দেওয়া MR টিকা অত্যন্ত নিরাপদ এবং কার্যকর কারণ সারা বিশ্বে এটি 40 বছর ধরে ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশে প্রাইভেট ডাক্তাররা বহু বছর ধরে শিশুদের জন্য MR/MMR টিকা ব্যবহার করছেন। বর্তমানে সারা বিশ্বে 149 টি দেশে MR/MMR টিকা দেওয়া হয়।


টিকাকরণের সময় বিদ্যালয়ে শিশুদের মা-বাবাদের টিকাকরণের জায়গায় উপস্থিত থাকার ব্যাপারে কি কোন ব্যবস্থা নেওয়া হয়েছে 
বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে টিকাকরণ কর্মসূচি শুরু করা হবে। তবে মা-বাবারা তাদের সন্তানদের সঙ্গে টিকাকরণের সময় টিকাকরণকেন্দ্রে আসতে পারেন।

 Measles is a very contagious disease

Measles/ হাম হল একটি মারাত্বক রোগ, যা Virus এর মাধ্যমে ছাড়ায়।Measles/ হাম শিশুদের মধ্যে বিকলাঙ্গতা এবং অসময়ে মৃত্যুর কারণ হতে পারে।


Measles/ হামের লক্ষণগুলি কি কি 
Measles/ হাম খুব ছোঁয়াচে রোগ। এটি সংক্রামিত ব্যক্তির কাশি এবং হাঁচির মাধ্যমে ছাড়ায়। সাধারানত লক্ষণগুলি হল মুখে এবং শরীরে গোলাপি -লাল রাইশ, খুব জ্বর, কাশি , নাক দিয়ে জল পড়া এবং চোখ লাল হওয়া।


হাম-রুবেলা(MR) টীকা কোন রোগগুলি থেকে সুরক্ষা নিশ্চিত করে
হাম-রুবেলা (MR) টীকা Measles/ হাম ও Rubella/ রুবেলা রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করে। তার সাথে সদ্যোজাত শিশুরাও Congenital Rubella Syndrome (CRS) এই রোগ থেকে সুরক্ষা পায় যদি গর্ভবতী মহিলার Rubella/ রুবেলা  টীকা আগে নেওয়া থাকে। 


আমার সন্তান যদি ইতিমধ্যে MR টীকা নিয়ে থাকে, তাহলে কি তাকে আবার টীকাটি দেওয়া প্রয়োজন
হ্যাঁ, আপনার সন্তান যদি আগে এই টীকাটি নিয়ে থাকে তাহলেও তাকে আবার এই dose অতিরিক্ত dose হিসাবে দিতে হবে যাতে সে বাড়তি সুরক্ষা পায়। 


এই টীকা নেওয়ার ফলে শিশুর মধ্যে কি কি সাময়িক লক্ষণ দেখা দেয়
অন্যান্য টীকার মতই কোনও কোনও শিশু ভয় পেয়ে উদ্বিগ্ন হতে পারে এবং ঘাবড়ে যেতে পারে, কিন্তু এর জন্য দুশ্চিন্তার কোনও কারণ নেই। 


Measles/ হামের ফল কতটা বিপদজনক হতে পারে
ছোট শিশুদের (5 বছরের থেকে কম বয়সী ) এবং প্রাপ্তবয়স্কদের (20 বছরের থেকে বেশি বয়সী ক্ষেত্রে Measles/ হাম জীবনঘাতী হতে পারে, কারণ এর ফলে হওয়া Diarrhea, Pneumonia, মস্তিষ্কের সংক্রমণ (Brain infections) ইত্যাদি রোগ থেকে মৃত্যু ঘটতে পারে।
 

Measles/ হাম কি চিকিৎসায় সারে 
Measles/ হামের কোনও সঠিক ট্রিটমেন্ট  নেই কিন্তু টীকা দানের মাধ্যমে Measles/ হাম থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। Measles/ হাম রোগাক্রান্ত মানুষকে বিশ্রাম নিতে হবে, যথেষ্ট পরিমানে তরল খাবার খেতে হবে এবং জ্বর নিয়ন্ত্রণে রাখতে হবে। Measles/ হাম হলে রোগীকে 2 মাত্রা Vitamin A তেল খাওয়াতে হবে।

Rubella is a very infectious disease

শিশুদের সাধারণত হালকা লক্ষণ দেখা যায় রাইশ, কম জ্বর, বমি বমি ভাব, মৃদু Conjunctivitis। কানের\পিছনে এবং গলায় Lymph gland ফুলে যাওয়া হল এই রোগের প্রচলিত লক্ষণ। প্রাপ্তবয়স্ক, সাধারণত মহিলাদের এই রোগ হলে বাত বা Arthritis এবং গাঁটে ব্যাথা হতে পারে। এই জীবাণু ছেলে-মেয়ে উভয়কে সংক্রামিত করতে পারে।


গর্ভাবস্থার শুরুতে যদি কোনও মহিলার Rubella/ রুবেলা হয়ে থাকে, তাহলে তার ফল কি হবে
গর্ভ ধরণের শুরুতে কোন কোন মহিলার  Rubella/ রুবেলা CRS (Congenital Rubella Syndrome) হতে পারে, যা গর্ভস্থ ভ্রূণের এবং নবজাতক শিশুর ভয়ানক ক্ষতি করতে পারে। এর অনেক ক্ষেত্রেই সারা জীবনের জন্য বিকলাঙ্গতা হয়ে যায়, যার জন্য চিকিৎসার এমনকি অপারেশন এবং ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন হয়। এই রোগের সংক্রমণ থেকে গর্ভপাত, সময়ের আগে শিশুর জন্ম এবং মৃত্ শিশুর জন্ম হতে পারে।


CRS কি
Congenital Rubella Syndrome (CRS) হল বিভিন্ন শারীরিক অসুস্থতা বা জন্মগত ত্রুটি যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল :
চোখের (Glaucoma, ছানি ), কানের (বধিরতা), মস্তিষ্কের (মাইক্রোসেফালি, মানসিক ক্ষমতা হ্রাস পাওয়া) এবং হৃদযন্ত্রের ত্রুটি। 9-মাস থেকে 15-মাস বছরের শিশুদের এই টিকা দিলে ভবিষ্যতে শিশুদের CRS রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।


Rubella/রুবেলার কি কোনও চিকিৎসা হয়
Rubella/ রুবেলার কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই।তবে টিকা নিলে এই রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়।


MR টিকা কোথায় নেওয়া যাবে
MR কর্মসূচির অন্তগর্ত এই টিকা সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে এবং আপনার রাজ্যের স্কুলগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। আরও তথ্যের জন্য মহিলা স্বাস্থ্যকর্মী, আশা বা অঙ্গনওয়াড়ি কর্মীর সঙ্গে যোগাযোগ করুন।


MR টিকার কি কোনও পার্শ্ব প্রতিক্রিয়া আছে 

এই MR টিকা সম্পূর্ণ নিরাপদ এবং দীর্ঘ 40 বৎসর যাবৎ এই টিকা ব্যবহৃত হচ্ছে। আমাদের ভারতবর্ষ ছাড়াও বিশ্বের বহু দেশে এই টিকা লক্ষ লক্ষ শিশুকে নিরাপদে দেওয়া হয়েছে।

Role as a teacher in Measles-Rubella (MR) vaccination programme

Measles/ হাম ও Rubella/ রুবেলা টিকা একটা প্রতিষেধক যেটা Measles/ হাম ও Rubella/ রুবেলা রোগ থেকে আপনার সন্তানদের সুরক্ষা দেবে। এই Measles/ হাম ও Rubella/ রুবেলা টিকা সমগ্র দেশে শিবির করে স্কুলে ও আউটরীচ অধিবেশনের মাধ্যমে দেওয়া হবে। পরবর্তীকালে এই টিকা নিয়মিত টিকাকরণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। এই টিকাকরণ শিবিরের মাধ্যমে সমস্ত 9 মাস থেকে 15 বছর বয়স পর্যন্ত শিশুদের নির্বিশেষে Measles/ হাম ও Rubella/ রুবেলা একটি dose টিকা দেওয়া হবে (তারা MR/MMR টিকা পেয়ে থাকলেও )।

Role before vaccination in Measles-Rubella (MR) vaccination programme

1. টিকাকরনের জন্য স্কুলে উদ্যোগী এবং উৎসাহব্যাঞ্জক পরিবেশ তৈরি করতে আপনাকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। 
2. সব প্ৰশিক্ষন /সচেতনতা শিবির প্রোগ্রামে অংশ গ্রহণ করুন। 
3. যে সকল শিশুদের টিকা দিতে হবে তাদের একটি তালিকা তৈরি করুন। 
4. টিকাকরণ কর্মসূচি কোথায় এবং কখন হবে তা ঠিক করতে মহিলা স্বাস্থ্যকর্মীকে সাহায্য করুন।
5. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে Measles/ হাম ও Rubella/ রুবেলা তথ্য সম্বলিত কার্ডটি দিন তাদের মা-বাবাকে দেওয়ার জন্য।  
 

হাম ও রুবেলা (MR)টিকাকরণ কর্মসূচির বিষয়টি এবং সচেতনতা তৈরি করুন

শিক্ষক-অবিভাবক /মা-বাবাদের নিয়ে মিটিং এর ব্যবস্থা করুন 
1. তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিন 
2. প্রয়োজন হলে ওই অঞ্চলের স্বাস্থ্যকর্মীর সাথে তাদের যোগাযোগ ও আদানপ্রদান করিয়ে দিন। 
3. টিকাকরনের তারিখ এবং স্থানের বিষয়ে তথ্য Whatsapp, e-mail, SMS বা চিঠি এবং স্কুলের ওয়েবসাইটের মাধ্যমে জানান। 
4. ছাত্র-ছাত্রীদের জানিয়ে দিন টিকাকরনের আগে টিফিন খেয়ে আসতে, খালি পেটে না আসতে। 
5. স্কুলে MR সংক্রান্ত প্রতিযোগিতা ও শিল্প প্রদশর্নীর ব্যবস্থা করুন। 

Role of vaccination time in Measles-Rubella (MR) vaccination programme

টিকাকরনের জন্য সুবিধাজনক পরিবেশ যেন থাকে তা আপনাকে নিশ্চিত করতে হবে, টিকাকরনের সময় যেখানে আপনার উপস্থিতি নিশ্চিত করুন --
1. টিকাকরনের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরির জন্য 
2.  মা-বাবার যে কোনও প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 
3. অনুরোধ করলে, মা-বাবার উপস্থিতির ব্যবস্থা করতে হবে। 
4. কোনও অভিভাবক কোনও প্রশ্ন করলে তার পরিষ্কার উত্তর দিন। 
5. অভিভাবক যদি টিকাকরন কেন্দ্রে আসতে চান তাহলে তাকে আসার অনুমতি দিন। 

Role after vaccination in Measles-Rubella (MR) vaccination programme

1.  শিশু যেন আপনাদের নজরদারিতে 30 মিনিট বিশ্রাম নেয় তা নিশ্চিত করুন 
2. শিশুকে স্বাচ্ছন্দ্য /আরাম করার জন্য হালকা খাবার /জল দিন। 
3. কোনও শিশুর যদি জ্বর বা চোখ লাল হওয়ার লক্ষণ দেখা যায় তাহলে Supervisor বা মহিলা স্বাস্থ্যকৰ্মীকে জানান। 
4. যদি কোনও ছাত্র-ছাত্রী খুব দুর্বল বোধ করে তবে তা মেডিক্যাল অফিসার /মহিলা স্বাস্থ্যকৰ্মী/স্কুলের নার্সকে জানান। 
5. শিশুটিকে পা সামান্য উঁচু করে শুইয়ে দিন কিংবা দুই হাঁটুর মধ্যে মাথা রেখে বসিয়ে দিন। 

...................................

MR Vaccination Camp from 9th January to 11th February 2023
......................................
......................................