Withdrawn 75% money by keeping Provident Fund Account open

Even if you do not have the job, any employee can withdraw up to 75% of the money deposited in the Provident Fund Account from now on. The central government has recently issued a notification in this regard. It clearly states that this money can be withdrawn as Non Refundable Advance.

Withdrawal of 75% General Provident Fund

চাকরি না থাকলে এখন থেকে Provident Fund এ  জমানো টাকার 75 % পর্যন্ত তুলে নিতে পারবেন যে কোন কর্মী। সম্প্রতি এই বিষয়ে Notification প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই টাকা তোলা যাবে 'নন রিফান্ডেবল অ্যাডভান্স' (Non Refundable advance) হিসেবে। অর্থাৎ যে টাকা Provident Fund গ্রাহক তুলবেন তা তাঁকে আর পরিশোধ করতে হবে না। Provident Fund Account টি  চালু রাখার সুবিধা করে দিতেই এই নতুন পরিকল্পনা নিয়েছে শ্রম মন্ত্রক। তবে চাকরি যাওয়া অথবা কাজ ছাড়ার 1-মাস পর এই টাকা তুলে নেওয়ার অধিকার পাবেন কর্মীরা। এতদিন চাকরি গেলে এবং Provident Fund Account সচল রাখতে হলে টাকা তুলে নেওয়ার কোনও সুযোগ ছিল না। 
                                             
Provident Fund এর জন্য এখন প্রত্যেক কর্মীর একটা ইউনিক নম্বর আছে। সেই Universal Account Number বা  UAN থাকায় কোনও কর্মী এক জায়গা থেকে অন্য জায়গায় কাজে যোগদান করলে, সেই নম্বরটি ব্যবহার করে Provident Fund Account টি চালু রাখতে পারেন। কিন্তু কেউ যদি Provident Fund এর সব টাকা তুলে নেন, তাহলে তাঁর Account টি বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে নতুন করে Account খুলতে হয়। সেক্ষেত্রে Provident Fund Account চালিয়ে যাওয়ার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি যে সুযোগ সুবিধাগুলি পাওয়ার কথা, সেগুলি পান না গ্রাহক। অন্যদিকে, এতদিন পর্যন্ত চাকরি চলে গেলে, তার 2-মাস পর Provident Fund এ জমানো পুরো টাকা তুলে নিতে পারতেন গ্রাহকরা। সেক্ষেত্রে কিছুটা টাকা তুলে বাকি টাকা রেখে Account টি সচল রাখার কোন সুযোগ ছিল না। এবার সেই সুযোগ করে দিল Employees' Provident Fund Organisation। তবে কাজ হারানোর 2-মাস পরেও যদি কেউ Provident Fund এর পুরো টাকা তুলে নিতে চান এবং Provident Fund Account টি বন্ধ করে দিতে চান, সেক্ষেত্রে আপত্তি করবে না দপ্তর।তবে কর্তাদের কথায়, PF-দপ্তর সব অর্থ সময়ই সামাজিক সুরক্ষার দিকটি মাথায় রেখে Provident Fund Account টি সচল রাখুন গ্রাহক। সেই কারণে যদি কোনও ব্যক্তি চাকরি যাওয়ার 1-মাস পর তাঁর জমানো টাকার 75 % পর্যন্ত অপরিশোধযোগ্য অগ্রিম হিসেবে তুলেও নেন, তাঁরা বাকি টাকা রেখে পরবর্তী চাকরির জন্য অপেক্ষা করতে পারেন। তাতে দীর্ঘ মেয়াদে Provident Fund সঞ্চয়ের সুবিধাগুলি পাওয়া যাবে। তাছাড়া এখান Provident Fund সুদের হার 8.55% এবং তা অন্য সরকারি সঞ্চয় প্রকল্পের চেয়ে বেশি। তাই সেই সুবিধাও ভোগ করতে পারবেন কর্মীরা। অন্যদিকে, যদি কোনও মহিলা তাঁর বিয়ের কারণে চাকরি ছাড়তে চান এবং Account  থেকে সমস্ত সঞ্চয় তুলে Provident Fund Account টি বন্ধ করে দিতে চান তাহলে তাঁকে 2-মাস অপেক্ষা করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে তাঁর আবেদনের ভিত্তিতে পাওনা টাকা মিটিয়ে দেবে Provident Fund Department

দপ্তরের কর্মকর্তারা বলছেন কোনোও Provident Fund গ্রাহকের চাকরি চলে গেলে 2-মাস অপেক্ষা করার পর তাঁকে জমানো টাকার পুরোটাই তুলে নিতে হতো। সেক্ষেত্রে সেই টাকার কিছুটা তুলে বাকি টাকা রেখে Account চালিয়ে যাওয়ার কোনও সুযোগ ছিল না। কিন্তু এখন সেই সুযোগ পাবেন গ্রাহক। তিনি কয়েক মাস পর যদি ফের নতুন কোনও কাজে যোগ দেন তাহলে Account টি ফের সচল রাখতে পারবেন। তাতে Home-Loan, গৃহ প্রকল্প, PF সংক্রান্ত বিমা, যে কোনও আপদকালীন ঋণ বা কেন্দ্রের দেওয়া আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হতে হবে না।