Recruitment of Assistant Teachers in Madrasahs, West Bengal
Recruitment of Assistant Teachers (AT) in Work Education and Physical Education (Pass) for all Madrasahs conduct by West Bengal Madrasahs Service Commission (WBMSC)শিক্ষক/শিক্ষিকা নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
(পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন)
শিক্ষক/শিক্ষিকা নিয়োগের এক জোড়া সুখবর আনলো এই নতুন নোটিশে। West Bengal Madrasahs Service Commission-র নোটিশ অনুসারে:
1. নিয়োগ প্রার্থীদের আবেদন বিবেচনা।
2. Work Education and Physical Education (Pass) -এর ষষ্ঠ তম স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST)-2013-র পরীক্ষা।
3. অ্যাসিস্ট্যান্ট টিচারদের General Transfer এবং Mutual Transfer।
দীর্ঘ চার বছর ধরে আইনি লড়াইয়ের পর অবশেষে গত 6-ই জানুয়ারি কোর্ট জানিয়ে দিয়েছে, West Bengal Madrasahs Service Commission আইন 2008 সাংবাধানিকভাবে বৈধ। রাজ্যের Madrasahs Service Commission এর মাধ্যমেই সরকারি আর্থিক সাহায্যপ্রাপ্ত Madrasahs-গুলিতে শিক্ষক ও অন্যান্য নিয়োগের পক্ষে রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। কিন্তু গত ৬-ই জানুয়ারি ওই রায়ের পর রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি সাহায্যপ্রাপ্ত বেশ কিছু মাদ্রাসার পরিচালন কর্তৃপক্ষ নিজেরাই সরাসরি তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।
Supreme Court -এর রায়ের পরিপ্রেক্ষিতে সমস্ত দিক বিবেচনা করে এবার তাই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে West Bengal Madrasahs Service Commission। 13-ই ফেব্রুয়ারি কমিশনের কার্যপ্রণালী নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। বিজ্ঞপ্তি অনুসারে- 1. নিয়োগ প্রার্থীদের আবেদন বিবেচনা। 2. Work Education & Physical Education (Pass) -এর ষষ্ঠ তম স্টেট লেভেল সিলেকশন টেস্ট (এসএলএসটি)-2013-র পরীক্ষা৷ 3. সহকারী শিক্ষকদের জেনারেল এবং মিউচুয়াল ট্রান্সফার। বিস্তারিত জানা যাবে কমিশনের ওয়েবসাইট www.wbmsc.com-এ অথবা যোগাযোগ করতে হবে 033-2321-6315 এই নম্বরে।
একই সঙ্গে Madrasahs Service Commission-র তরফে বিজ্ঞপ্তি জারি করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে Madrasahs-র সমস্ত শূন্যপদের তালিকা জানাতে হবে৷ শিক্ষক ও শিক্ষা কর্মীদের সংখ্যাও পরিষ্কারভাবে জানাতে হবে৷ শূন্যপদের তালিকা তৈরি করার পর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার ইঙ্গিত দিয়েছে Madrasahs Service Commission৷
রাজ্যে প্রায় সাড়ে ছশো সরকারি সাহায্যপ্রাপ্ত Madrasahs রয়েছে৷ আইনি জটিলতার কারণে 2014 সালে পরীক্ষা নিয়েও নিয়োগ করতে পারেনি Madrasahs Service Commission। ফলে Madrasahs-গুলিতেশিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় সাড়ে সাত হাজার শূন্যপদ রয়েছে ৷


0 Comments
Please do not enter any spam link in the comment box