Prachesta Scheme-প্রচেষ্টা প্রকল্প

রাজ্য সরকার প্রচেষ্টা প্রকল্পের (Prachesta Scheme) চূড়ান্ত Guideline (রূপরেখা) তৈরি করলো। এই প্রচেষ্টা প্রকল্পটি (Prachesta Scheme) 15-th April, 2020 থেকে 15-th May, 2020 পর্যন্ত চালু থাকবে। কেবলমাত্র Online-ই আবেদন করতে হবে। অফলাইনে কোনো আবেদনপত্র নেওয়া হবে না।প্রচেষ্টা প্রকল্পের (Prachesta Scheme) সুবিধা অর্থাৎ এককালীন Rs. 1, 000/- টাকা পাওয়া যাবে।

Prachesta Scheme - প্রচেষ্টা প্রকল্প for West Bengal

প্রচেষ্টা প্রকল্পে (Prachesta Scheme) কারা আবেদন করতে পারবে

Notification (Click here)
1. যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা।
2.যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
3.যিনি পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা যোজনার-SSY অন্তর্গত কোনো পেনশন (বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী) এবং MGNREGA (100-দিনের কাজ )প্রকল্পের সুবিধাভোগী হলে আবেদন-Application করতে পারবেন না।

4. পরিবারের ( পরিবার= স্বামী, স্ত্রী ও সন্তানগণ ) মধ্যে একজন দরখাস্ত-Application করতে পারবেন। 
5. কৃষি কাজের সাথে যুক্ত কোনো শ্রমিক এই প্রচেষ্টা প্রকল্পে (Prachesta Scheme) আবেদন করতে পারবেন না।

6. জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট, শরাঞ্চলে SDO এবং গ্রামাঞ্চলে BDO , কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনার যারা দরখাস্ত গ্রহণ করবেন, তারা পরীক্ষা ও যাচাই করবেন - দরখাস্তকারী বা দরখাস্তকারিনী করোনা মহামারীজনিত কারণে Lockdown-এর ফলে প্রকৃতপক্ষে কাজ হারিয়েছেন কিনা, তার অন্য কোন আয়ের উৎস যদি না থাকে এবং আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত কিনা ইত্যাদী ।

7. উপরের সমস্ত বিষয়গুলি বিবেচনার পর তারা যদি মনে করেন - দরখাস্তকারী বা দরখাস্তকারিনী আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত তাহলে, তার দরখাস্ত বিবেচিত হবে।

8. বিবেচিত দরখাস্তগুলি ইলেকট্রনিক পদ্ধতিতে পেমেন্ট করবার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা প্রকল্পের (Prachesta Scheme) লিঙ্কে আপলোড করা হবে।
9. সবশেষে নোডাল ডিপার্টমেন্ট হিসাবে শ্রমদপ্তর আবেদনকারীদের দেওয়া ব্যাঙ্কে ঐ অর্থ/টাকা সরাসরি পাঠিয়ে দেবে।

প্রচেষ্টা প্রকল্পের (Prachesta Scheme) আবেদনপত্র কোথায় পাবেন ও জমা দেবেন

Application Form (Click here)
1. আবেদন কেবলমাত্র Online-এ  করতে হবে। আবেদনপত্র " Prachesta "- নামক App এর মাধ্যমেই জমা নেওয়া হবে। এই Application টি পাওয়া যাবে Google Play Store (মোবাইলের জন্য) এবং http://prachestawb.in - ওয়েবসাইটে আগামী 04.05.2020 তারিখের পর থেকে। অফলাইনে কোনো আবেদনপত্র নেওয়া হবে না।

2. গ্রাম পঞ্চায়েতে এই বিষয়ে একজন নোডাল অফিসার হিসাবে কাজ করবেন।
3. জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের অফিস বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত অফিস।
4. কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার বাসিন্দা হলে কমিশনার অফিস, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের অফিসে।

প্রচেষ্টা প্রকল্পের (Prachesta Scheme) দরখাস্ত কিভাবে করবেন

Guideline 02.05.2020 (Click here)

1. আবেদনকারীকে (ফর্ম্যাট - Annexure-A অনুযায়ী) ইংরাজী বা বাংলা যে কোন একটি ভাষায় নির্দিষ্ট ফর্মে দরখাস্ত করতে হবে এবং Online-এ জমা দিতে হবে। অফলাইনে কোনো আবেদনপত্র নেওয়া হবে না।
2. নাম, বাবার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, বয়স ঠিকভাবে পূরণ করতে হবে।
3. ভোটার কার্ডের নং, ডিজিটাল রেশন কার্ডের নং এবং আধার কার্ডের নং দিতে হবে।
4. ঠিকানা ঠিকভাবে পূরণ করতে হবে।
5. মোবাইল নং দিতে হবে।
6. ব্যাঙ্কের নাম, ব্যাঙ্কের ব্রাঞ্চের নাম, ব্যাঙ্ক একাউন্ট নম্বর এবং IFS কোড সতর্কতার সাথে ঠিকভাবে পূরণ করতে হবে।
7. দরখাস্তের সাথে ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্কের ক্যান্সেল চেক বা ব্যাঙ্কের Account বই এর প্রথম পাতা যেখানে দরখাস্তকারীর নাম, ব্যাঙ্ক একাউন্ট নম্বর এবং আই এফ এস কোড ইত্যাদী আছে- এই চারটি ডকুমেন্টের জেরক্স কপি দিতে হবে।

প্রচেষ্টা প্রকল্পের (Prachesta Scheme) সময়সীম

এই প্রচেষ্টা প্রকল্প (Prachesta Scheme) টি 15-th April, 2020 থেকে 15-th May, 2020 পর্যন্ত চালু থাকবে । বিস্তারিত জানতে- জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট, শরাঞ্চলে-SDO এবং গ্রামাঞ্চলে-BDO , কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনার কার্যালয়ে যোগাযোগ করতে পারেন অথবা নিচে টিপুন --